বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেয়ার পরিকল্পনা ভারতের

বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেয়ার পরিকল্পনা ভারতের

ফন্ট সাইজ:

আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলা-দেশিদের সব ধরনের ভিসা দেয়া শুরু করবে ভারত। শনিবার (২রা মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অতীতের তিক্ত সম্পর্ক​ থেকে বের হয়ে আসার পদক্ষেপ নিয়েছে দিল্লি ও ঢাকা। ইতিমধ্যে বাংলাদেশ ভারতীয়দের সব ক্যাটাগরির ভিসা দেয়া শুরু করেছে। এখন আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেয়া শুরুর পরিকল্পনা করছে ভারত।
উভয় দেশ পূর্ণ ভিসা সেবা শুরুর জন্য প্রথম ধাপ গ্রহণ করছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। খবরে বলা হয়, গত মাসে যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফরে যান তখন তার উত্থাপন করা প্রধান ইস্যুগুলোর মধ্যে একটি ছিল ভিসা।

তিনি জানান, যখন বাংলাদেশ ভারতীয়দের সব ধরনের ভিসা দিচ্ছে, তাই ভারতও যেন দ্রুত একই ব্যবস্থা গ্রহণ করে।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেন, গত বছর ডিসেম্বরে আমাদের কিছু ভিসা কেন্দ্রে সেবা বন্ধ করে দিতে হয়, ফেব্রুয়ারিতে সেগুলো আবার কার্যক্রম শুরু করেছে।

তের সূত্রগুলো বলেছে, গত বছর নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশিদের জন্য ভিসাসেবা ব্যাপকভাবে ব্যাহত হয়, তবে পুরোপুরি এটি বন্ধ ছিল না। চিকিৎসা ও পরিবারের সংকট সংক্রান্ত ভিসা দেয়া হয়েছে।
সূত্রগুলো জানিয়েছে, পর্যায়ক্রমে ভারতীয় ভিসা কার্যক্রম পুনরায় চালু করার প্রচেষ্টা চলছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী শিগগিরই ঢাকায় দায়িত্ব গ্রহণ করছেন। আশা করা হচ্ছে, ভারতও দ্রুত বাংলাদেশিদের জন্য পুরোদমে ভিসা পরিষেবা পুনরায় চালু করবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন