সিলেট জেলা ট্রাক- পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নে র‌্যালি

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে সিলেট নগরীতে বর্ণাঢ্য র‌্যালি করেছে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। মে দিবসের দিন বিকালে র‌্যালিটি নগরীর হুমায়ুন রশীদ চত্বর থেকে শুরু হয়ে শাহ্জালাল ব্রিজ হয়ে নগরীর প্রধান প্রধান পয়েন্ট প্রদক্ষিণ শেষে বন্দরবাজার কোর্ট পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে সমাপ্ত হয়। মিছিলে সিলেট জেলা ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও সিলেটের বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন।

জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আব সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম আহমদ লস্করের পরিচালনায় অনুষ্ঠিত র‌্যালি পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑ সংগঠনের কার্যকরী সভাপতি কাউছার আহমদ, সহ-সভাপতি শরীফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ স্বপন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মাছুম আহমদ, দপ্তর সম্পাদক বিলাল উদ্দিন, কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল, কার্যকরী সদস্য কামাল হোসেন, জলিল মিয়া, সাবেক সভাপতি দিলু মিয়া, প্রবীণ শ্রমিক নেতা মহসিন মিয়া, ফারুক মিয়া ও মন্তাজ মিয়া প্রমুখ। র‌্যালি ও সমাবেশে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আওতাধীন সকল উপ-কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন