বলিউড সুপারস্টার আমির খান সম্প্রতি তার এক অদ্ভুত অভ্যাসের কথা প্রকাশ করেছেন। বিমানে ওঠার আগে তিনি নিয়মিত একটি চিঠি লিখে রাখেন। তার আশঙ্কা, কোনো দুর্ঘটনা ঘটলে যেন অসমাপ্ত সিনেমার কাজ থেমে না যায়। বিশেষ করে পোস্ট-প্রোডাকশনের সময় তিনি বেশি দুশ্চিন্তায় থাকেন।
তাই চাচাতো ভাই ও নির্মাতা মনসুর খানকে উদ্দেশ্য করে একটি চিরকুট লেখেন, যেখানে সিনেমার দায়িত্ব বুঝে নেয়ার অনুরোধ থাকে। এতদিন গোপন থাকা এই অভ্যাস নিজেই প্রকাশ করেছেন অভিনেতা।
