প্রায় এক ঘন্টা পর পুনরায় শুরু খেলা

প্রায় এক ঘন্টা পর পুনরায় শুরু খেলা

ফন্ট সাইজ:

বৃষ্টির আগমনে শেষ পর্যন্ত ১৫ ওভারে নেমে এসেছে ম্যাচ। একজন বোলার সর্বোচ্চ ৩ ওভার করতে পারবেন। ৬.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে বাংলাদেশ ৫০ রান তুললে বৃষ্টি হানা দেয়। আপাতত ৮ ওভারে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ৬৩। ক্রিজে অধিনায়ক লিটন (২৬*) ও তাওহীদ হৃদয় (১৪*)।


বৃষ্টির বাধায় বন্ধ খেলা

৬.৪ ওভার খেলা চলার পর মিরপুরে বৃষ্টির আগমন। ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৫০ রান। পঞ্চম ওভারে পরপর দুই বলে তানজিদ হাসান ও পারভেজ হোসেনকে হারিয়ে কিছুটা চাপে আছে টাইগাররা। সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় ১-০ ব্যবধানে এখনও এগিয়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত আজকের ম্যাচের ভাগ্যেও তেমন কিছু থাকলে সিরিজ নিজেদের করে নেবে লিটন কুমাস দাসের দল।


শেষ টি-টোয়েন্টিতে টসে হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে আজ মিরপুরে নামছে বাংলাদেশ। টসে জিতে আগে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছে কিউইরা।

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। প্রথম ম্যাচ জিতে এখনও এগিয়ে বাংলাদেশই। আজ জিতলে নিশ্চিত হবে সিরিজ। পিঠের চোটের কারণে আজ একাদশে নেই তানজিম হাসান সাকিব। তার জায়াগায় দলে ঢুকেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। অন্যদিকে, নিউজিল্যান্ড একাদশ থেকে বাদ গেছেন ম‍্যাথু ফিশার ও বেন লিস্টার, দলে ফিরেছেন জেডেন লেনক্স ও বেন সিয়ার্স।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, রিপন মন্ডল।

নিউজিল্যান্ড একাদশ: কাটেনে ক্লার্ক, টিম রবিনসন, ডেন ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, জশ ক্লার্কসন, ন্যাথান স্মিথ, ইশ সোধি, জেডেন লেনক্স, বেন সিয়ার্স।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন