দীপিকার হাত ধরে শুটিং ফ্লোরে শাহরুখ

দীপিকার হাত ধরে শুটিং ফ্লোরে শাহরুখ

ফন্ট সাইজ:

বলিউড বাদশাহ শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ঘিরে আবারও সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। চলতি বছরের বড়দিনে মুক্তির অপেক্ষায় থাকা বহুল প্রতীক্ষিত সিনেমা কিং–এর শুটিং চলাকালে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে তাদের একসঙ্গে দেখা যাওয়ার ছবি ও ভিডিও ইতোমধ্যে ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শাহরুখের হাত ধরে হাসিমুখে হাঁটছেন দীপিকা। অন্যদিকে চোখে সানগ্লাস ও স্বভাবসুলভ স্টাইলে শাহরুখের উপস্থিতিও নজর কেড়েছে ভক্তদের। অনেকে ধারণা করছেন, এটি সিনেমার কোনো গুরুত্বপূর্ণ দৃশ্য কিংবা ফ্ল্যাশব্যাক অংশের শুটিং হতে পারে। বর্তমানে প্রথম সন্তানের অপেক্ষায় থাকা দীপিকার প্রাণবন্ত উপস্থিতি এবং শাহরুখের সঙ্গে তার অনবদ্য রসায়ন সিনেমাপ্রেমীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। সামাজিক মাধ্যমে তাদের সাজ-পোশাক ও স্ক্রিন কেমিস্ট্রির প্রশংসা করছেন নেটিজেনরা। অনেকেই মনে করছেন, ‘কিং’ হতে পারে বলিউডের পরবর্তী বড় ব্লকবাস্টার।

জানা গেছে, প্রায় ৪০০ কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে অ্যাকশনধর্মী এই সিনেমা। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ইতোমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে, ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবিটি। এছাড়া সিনেমাটির প্রেক্ষাগৃহে প্রদর্শনের স্বত্ব প্রায় ৩৫০ কোটি টাকায় বিক্রি হয়েছে বলেও খবর প্রকাশ পেয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন