‘টিকিট বিভ্রাট’ থেকে শিক্ষা নিয়ে ২০৩০ বিশ্বকাপে কৌশল বদলাচ্ছে ফিফা

‘টিকিট বিভ্রাট’ থেকে শিক্ষা নিয়ে ২০৩০ বিশ্বকাপে কৌশল বদলাচ্ছে ফিফা

ফন্ট সাইজ:

আসন্ন বিশ্বকাপের টিকিট নিয়ে চলা চরম বিতর্কের মুখে অবশেষে নমনীয় হতে বাধ্য হলো বিশ্ব ফুটবল নিয়ক্রক সংস্থা ফিফা। গতকাল ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেস শেষে জানানো হয়েছে, ২০৩০ বিশ্বকাপের জন্য তাদের টিকিট বিক্রয় কৌশল নতুন করে পর্যালোচনা করা হবে। উত্তর আমেরিকার বাজারের ‘বাস্তবতা ও গগনচুম্বী’ চাহিদাকে চড়া দামের কারণ হিসেবে দিলেও, সমালোচনার মুখে পিছু হটার ইঙ্গিত দিয়েছে ফিফা।

আসন্ন ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের একটি টিকিটের দাম রি-সেল প্ল্যাটফর্মে ২০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ কোটি টাকা) পর্যন্ত স্পর্শ করেছে, যা ফুটবল ইতিহাসে নজিরবিহীন। ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) এই মূল্যকাঠামোকে ‘ডাকাতি’ এবং সমর্থকদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করেছে। এমনকি সংস্থাটি ইউরোপিয়ান কমিশনে ফিফার বিরুদ্ধে মামলাও করেছে। সমালোচনার জবাবে ফিফা মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম বলেন, ‘আমি সমর্থকদের আবেগের জায়গাটি বুঝি। তবে উত্তর আমেরিকার বাজারের বাস্তবতাই এমন। আমাদের অনেক ক্যাটাগরির টিকিট আছেকিছু সস্তা, কিছু দামী। তবে প্রতিটি বিশ্বকাপের মতোই আমরা এবারও সব পর্যালোচনা করবো এবং আগামী আসরে কীভাবে আরও ভালো করা যায় তা দেখবো।

টিকিট থেকে প্রাপ্ত বিশাল লভ্যাংশ নিয়ে তিনি বলেন, “এই অর্থ আসলে ফুটবলেরই উন্নয়নে ব্যয় হবে। ‘ফিফা ফরোয়ার্ড’ প্রোগ্রামের মাধ্যমে এই অর্থ সদস্য দেশগুলোর ফুটবলের বুনিয়াদ শক্ত করবে, যা ফুটবলের দীর্ঘমেয়াদী উত্তরাধিকার হিসেবে টিকে থাকবে।”

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন