নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু, মঞ্চে তারেক রহমান

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু, মঞ্চে তারেক রহমান

ফন্ট সাইজ:

মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার বেলা আড়াইটায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে এই সমাবেশ শুরু হয়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসাইন। বিকেল ৪টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে এসে পৌঁছান। 

সমাবেশে অংশ নিতে ঢাকার আশপাশের জেলাগুলোর কল-কারখানা থেকেও শ্রমিকরা ঢাকায় আসছেন। ওদিকে শ্রমিক সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকেই লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হন। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা নয়াপল্টনে বিএনপির সমাবেশস্থলে আসছেন। লাল টুপি মাথায় হাজারো নেতা-কর্মী করতালি আর স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন পুরা এলাকা।
সকালে নয়াপল্টনের সড়কে প্রবল বর্ষণে পানি ছিলো। দুপুরের আগেই পানি নেমে গেছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন