ইউরোপিয়ান লীগে ফ্র্যাঞ্চাইজি কিনলেন ডু প্লেসিস-ক্লাসেনরা

ইউরোপিয়ান লীগে ফ্র্যাঞ্চাইজি কিনলেন ডু প্লেসিস-ক্লাসেনরা

ফন্ট সাইজ:

আগামী আগস্টে শুরু হতে যাওয়া ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লীগ (ইটিপিএল) ঘিরে ক্রিকেট বিশ্বে বইছে নতুন উন্মাদনা। এই লীগের মালিকানায় এবার যুক্ত হলেন দক্ষিণ আফ্রিকার তিন তারকা ফাফ ডু প্লেসি, হাইনরিখ ক্লসেন ও জন্টি রোডস।

নেদারল্যান্ডসের শহর রটারডাম ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ‘রটারডাম ডকার্স কিনতে একটি কনসোর্টিয়াম গঠন করেছেন এই তিন প্রোটিয়া ক্রিকেটার। মজার বিষয়, ৪১ বছর বয়সী সাবেক প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস কেবল মালিক হিসেবেই নন, আসন্ন আসরে দলটির নেতৃত্বও দেবেন। মালিকানায় নিজের প্রথম পদক্ষেপ নিয়ে উচ্ছ্বসিত ডু প্লেসিস বলেন, ‘এখনও বিষয়টি ঠিক বিশ্বাস হচ্ছে না। আমি এখনও নিজেকে স্রেফ একজন খেলোয়াড় হিসেবেই দেখি এবং মাঠে থাকতেই ভালোবাসি। এটি সত্যিই দারুণ রোমাঞ্চকর কিছু হতে যাচ্ছে। হাইনরিখ ক্লাসেন ও আমি এটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন এই লীগের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা। টুর্নামেন্টের শুরুতেই মালিকানার তালিকায় নাম লিখিয়েছেন বিশ্বের নামী সব ক্রিকেটার। আমস্টারডাম ফ্র্যাঞ্চাইজির মালিকানায় আছেন অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ, দলটির অধিনায়ক মিচেল মার্শ। বেলফাস্টের মালিকানায় গ্লেন ম্যাক্সওয়েল এবং এডিনবরার দায়িত্বে আছেন নিউজিল্যান্ডের কাইল মিলস ও ন্যাথান ম্যাককালাম। এছাড়া গ্লাসগো মাগাফিয়ান্সের মালিক ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন ক্যারিবীয় দানব ক্রিস গেইল।

আগামী ২৬শে আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আসর। ইউরোপের ছয়টি শহরগ্লাসগো, আমস্টারডাম, এডিনবরা, ডাবলিন, বেলফাস্ট ও রটারডামে মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন