ইরানে নতুন হামলার আশঙ্কায় তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি

ইরানে নতুন হামলার আশঙ্কায় তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি

ফন্ট সাইজ:

ইরানে নতুন হামলার আশঙ্কায় জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি হয়েছে। ইরান যুদ্ধে নতুন করে সামরিক অভিযানের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ব্রিফিং করবেন—এমন খবরে বিশ্ববাজারে এই তেলের দাম বৃদ্ধি পায়।

গত চার বছরের মধ্যে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৭ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১২৬ ডলার ছাড়িয়ে যায়। যদিও দিনের শেষভাগে তা কিছুটা কমে ১১৪ ডলারে দাঁড়ায়।

ইউক্রেন যুদ্ধের পর তেলের দামে এমন ঊর্ধ্বগতি আর দেখা যায়নি। বিশ্বের মোট তেল ও এলএনজি’র প্রায় ২০ শতাংশই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধ ও অবরোধের কারণে এটি বন্ধ থাকায় জ্বালানির দামে ব্যাপক প্রভাব পড়ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন