প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট এবিএম মূসার ৯৪তম এবং তার স্ত্রী বাংলাদেশে নারী সাংবাদিকতার অন্যতম অগ্রদূত সেতারা মূসার ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজীবন সম্মাননা প্রদান করবে এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশন। আগামী শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘আজীবন সম্মাননা ও স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানে এই সম্মাননা দেয়া হবে।
অনুষ্ঠানে বর্ষীয়ান সাংবাদিক ও সম্পাদক শফিক রেহমানকে আজীবন সম্মাননা প্রদান করা হবে এবং নিউএজ-এর সম্পাদক নূরুল কবীর স্মারক বক্তৃতা উপস্থাপন করবেন। এবিএম মূসা ১৯৩১ সালের ২৮শে ফেব্রুয়ারি ফেনী জেলার ধর্মপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০১৪ সালের ৯ই এপ্রিল মৃত্যুবরণ করেন।
