যুক্তরাজ্য বিএনপি'র জোনাল কমিটিগুলোকে আরও শক্তিশালী বেগবানে গঠনের লক্ষ্যে সাসেক্স বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার ওরতিংয়ের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই কর্মী সভার আয়োজন করা হয়।
সাসেক্স বিএনপির সাবেক সভাপতি কাউন্সিলর তফাজ্জুল হোসেন এর সভাপতিত্ব এবং সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শামীম আহমেদ এবং সাবেক যুগ্ম সম্পাদক আতর আলীর যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির আব্বায়ক আবুল কালাম আজাদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু ( টেলি কনফারেন্স)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক গুলজার খান, সাবেক সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আহমেদ, সালেহ আহমেদ জিলান, জামাল আহমেদ, সাবেক সহ দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, সাবেক সদস্য আরিফ আল মাহফুজ প্রমুখ।
কর্মীসভায় আর বক্তব্য রাখেন সাসেক্স বিএনপির সহ-সভাপতি তাহির উদ্দিন আজীজ,আব্দুল মান্নান লুৎফর, নুরুল ইসলাম, সুহেবুর রহমান, এ এম কায়েস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনসার আলী, সাবেক সহ সাধারণ সম্পাদক, সাবেক দপ্তর সম্পাদক আবুল খয়ের মাসুম,
মুশফিকুর রহমান সুপ্ত, আব্দুল জলিল, তারেক আহমদ, ফজলু মিয়া, জয়নাল, মিটু গাজী প্রমুখ। কর্মীসভা উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, শানুর আলী, শাহ দুলাল আহমেদ, ইস্ট লন্ডন বিএনপি নেতা কামরুজ্জামান চৌধুরী সহ স্যার সাসেক্স বিএনপির নেতৃবৃন্দ।
বক্তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনের কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে চলার এবং সংগঠনের লক্ষ্য অর্জনে একযোগে কাজ করার আহ্বান জানান। সম্মেলনের শেষে দলীয় কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং ভবিষ্যতে বৃহত্তর পরিসরে কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়।
