শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকতে বাংলাদেশের মেয়েদের লক্ষ্য ১৫৫ রান। সিরিজে এগিয়ে থাকা লঙ্কানরা আজ আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেটে তুলেছে ১৫৪ রান।
সিলেটে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বল হাতে বাংলাদেশের শুরুটা ভালো হলেও, লঙ্কানদের হাল ধরে রাখেন অধিনায়ক চামারি আতাপাত্তু। ৩৭ বলে ৪২ রানের ইনিংস খেলেন তিনি। ২৫ বলে ২৭ রানের ইনিংসে অধিনায়ককে সঙ্গ দেন ইমেশা দুলানি। তাদের বিদায়ের পর নিলাকশিকা সিলভা ও হারশিথা সামারাউইকরামা ভিত গাড়েন ক্রিজে। চতুর্থ উইকেটের জুটিতে দুজন মিলে যোগ করেন ৬১ রান। ২৯ বলে সর্বোচ্চ ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলে ইনিংসের শেষ বলে আউট হন হারশিথা। ১৮ বলে ২২ রান করে অপরাজিত থাকেল সিলভা।
টাইগ্রেসদের হয়ে ১ উইকেট করে নেনে ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও রিতু মণি।
