ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচনের প্রথম দিনে ২৭৫৯ জন আইনজীবী ভোট দিয়েছেন। যা মোট ভোটারের প্রায় ১২.৭ শতাংশ। বুধবার ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বোরহান উদ্দিন এ তথ্য জানান। বৈরি আবহাওয়ার মধ্যেও সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। সমিতির সূত্র জানায়, এবারের নির্বাচনে মোট ২১ হাজার ৭৩১ জন ভোটার রয়েছেন। সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৪ জন প্রার্থী। মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি সমর্থিত নিল প্যানেল ও জামায়াত-এনসিপি সমর্থিত সবুজ প্যানেলের মধ্যে। একইভাবে বৃহস্পতিবারও চলবে ভোট গ্রহণ। এরপর গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
এবারের নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে ভিন্ন মাত্রার উত্তেজনা। নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামীপন্থি আইনজীবীদের প্যানেল। বিএনপি - জামায়াতের যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন : নীল প্যানেল থেকে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেলের অন্য প্রার্থীরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. রেজাউল করিম চৌধুরী, সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিসুজ্জামান (আনিস), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. এলতুতমিশ সওদাগর (অ্যানি), সহ-সাধারণ সম্পাদক মো. মাহাদী হাসান জুয়েল, লাইব্রেরি সম্পাদক খন্দকার মাকসুদুল হাসান (সবুজ), সাংস্কৃতিক সম্পাদক মারজিয়া হীরা, অফিস সম্পাদক মো. আফজাল হোসেন মৃধা, ক্রীড়া সম্পাদক মো. সোহেল খান, সমাজকল্যাণ সম্পাদক এ.এস.এম ফিরোজ এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে শফিকুল ইসলাম (শফিক)।
সদস্য পদে এই প্যানেল থেকে লড়ছেন— এ.এইচ.এম রেজওয়ানুল সাঈদ (রোমিও), ফারজানা ইয়াসমিন, মো. আদনান রহমান, মো. নিজাম উদ্দিন, মো. নজরুল ইসলাম (মামুন), মো. সানাউল, মামুন মিয়া, মুজাহিদুল ইসলাম (সায়েম), শেখ শওকত হোসেন এবং সৈয়দ সারোয়ার আলম (নিশান)। অপর দিকে জামায়াত- এনসিপি সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে এস. এম. কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মো. আবু বাক্কার সিদ্দিক লড়ছেন। এই প্যানেলের অন্য প্রার্থীরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. শাহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. লুৎফর রহমান (আজাদ), কোষাধ্যক্ষ মো. আজমত হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. শাহীন আক্তার, সহ-সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান ভূঁইয়া, লাইব্রেরি সম্পাদক মো. শাহাদাত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক বিলকিস আক্তার, অফিস সম্পাদক মো. আবদুর রাজ্জাক, ক্রীড়া সম্পাদক বাবুল আক্তার (বাবু), সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান মোল্লা এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান মাসুদ।
সদস্য পদে এই প্যানেলের প্রার্থীরা হলেন— বেলাল হোসেন, দিলরুবা আক্তার (সুবর্ণা), জহিরুল ইসলাম, কাওসার আহমেদ, মো. কাইয়ুম হোসেন (নয়ন), মো. মহসিন (রেজা), মো. ওমর ফারুক, মো. শাহ আলম, মো. ইউনুস এবং মোশাররফ হোসেন। অপরদিকে, স্বতন্ত্র হিসেবে সভাপতি পদে মোহাম্মদ ইউনুস আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে বলাই চন্দ্র দেব, মোহাম্মদ শহিদুল্লাহ, কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে দেওয়ান আবুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক পদে ওলিদা বেগমসহ ৯ জন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
