দুই বছর পর ঢাকার মঞ্চে

দুই বছর পর ঢাকার মঞ্চে

ফন্ট সাইজ:

১০০ বছর আগে ১৯২৪ সালে রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন আর্জেন্টিনায়। তিনি সেখানে কোথায় উঠলেন, কতোদিন ছিলেন, কার সান্নিধ্যে সেখানে সময় পার করেছিলেন, তখন তিনি কী লিখতেন, কী ভাবতেন। ১০০ বছর পর, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে এক ভিন্ন রবীন্দ্রনাথের দেখা পাওয়া যায়। ব্যক্তিগত আবেগে তিনি ভাসছেন, মধুর সময় কাটাচ্ছেন, সুখের মতো অসুখে জর্জরিত হয়ে আছেন।

তিনি দেশে ফিরতে চাইছেন, কিন্তু ফেরা হচ্ছে না। অদ্ভুত এক পিছুটান তাকে আটকে ধরেছে অথবা ধরেনি, তিনি সেই সব উপেক্ষা করে সমুদ্র পাড়ি দিলেন। এই ভ্রমণ রবীন্দ্রনাথের মনে কী রকম ছাপ ফেলেছিল, প্রশ্নের প্রসঙ্গ ধরে রবীন্দ্রনাথকে আবিষ্কারের চেষ্টায় ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। এদিকে দুই বছর পর আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে নাটকের ১০ম প্রদর্শনী। রচনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন আসাদুল ইসলাম।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন