গোলাপগঞ্জ উপজেলার ফতেহপুর এলাকা থেকে নিখোঁজ হওয়ার ৮ দিন পর আব্দুল আলী চুনু মিয়ার (৭৩) মরদেহ চট্টগ্রামে উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছেলে সাবের আহমদ। জানা যায়, গত ১৯শে এপ্রিল বিকাল ৫টার দিকে নিজ বাড়ি থেকে স্থানীয় মীরগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন আব্দুল আলী চুনু মিয়া। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি।
জানা যায়, গত সোমবার চট্টগ্রামে অজ্ঞাতপরিচয়ে নিখোঁজ হওয়া আব্দুল আলী চুনু মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ খোঁজাখুঁজির পরও পরিচয় শনাক্ত করতে না পারায় ময়নাতদন্ত শেষে চট্টগ্রামের আনজুমানে মুফিজুল কবরস্থানে তাকে দাফন করা হয়। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তার ছেলে সাবের আহমদ চট্টগ্রামে গিয়ে মরদেহের বিষয়টি নিশ্চিত হন।
আরও পড়ুন:
শ্যামনগরে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন
