বাবর-নাকভিদের কড়া সমালোচনায় শোয়েব আখতার

বাবর-নাকভিদের কড়া সমালোচনায় শোয়েব আখতার

ফন্ট সাইজ:

মাঠের বাইরেই যতো ঝড়, উত্তাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে রোমাঞ্চের ছিটেফোঁটাও গেল না। কলম্বোতে রোববার পাকিস্তানের অসহায় আত্মসমর্পনে ভারতের জয় ৬১ রানে। এরপর থেকে সমালোচনায় জর্জরিত হচ্ছে দলটি। তাদের সাবেক পেসার শোয়েব আখতারই একেবারে ধুয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি ও তারকা ব্যাটার বাবর আজমকে।

আর প্রেমাদাসায় টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৭৫ রান তোলে ভারত। রান তাড়ায় ২ ওভার বাকি থাকতেই ১১৪ রানে গুটিয়ে যায় ভারত। ম্যাচের পর ভারতীয় গণমাধ্যম এবিপি নিউজকে শোয়েব বলেন, ‘আমরা ম্যাচের কোথাও ছিলাম না। শাহীনের খেলাটাই দেখুন... সে ঘন্টায় ১২৫ কিমি গতিতে বল করছিল। এটি আধুনিক ক্রিকেটের চাহিদা নয়। এরা সেই প্রতিভা নয়, যারা চাপ সামলাতে পারবে। গত ১৫-২০ বছর ধরে (দলে) কোনো বিনিয়োগই হয়নি। পরিস্থিতির করুণ বাস্তবতা হলো, আমরা একসময় মাঠের লড়াইয়ে ভারতের সমান ছিলাম। এবং আজ আমরা তাদের হারানোর স্বপ্নও দেখতে পারি না।’

পিসিবি চেয়ারম্যান নাকভি ও বাবরের তীব্র সমালোচনা করে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস আরও বলেন, ‘একজন লোক (নাকভি), যে কিছুই জানে না, সে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হয়েছে। আপনি কী করতে পারেন? দল কীভাবে চলবে? আপনারা এমন একজন খেলোয়াড়কে (বাবর) সুপারস্টার বানিয়েছেন, যে আপনাদের ম্যাচ জেতাতে পারে না। অযোগ্য ব্যক্তিদের হাতে কোনো নির্দিষ্ট কাজের দায়িত্ব তুলে দেওয়া হলো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ।’

Shoaib Akter

৩ মাস আগে

পাকিস্তানের উচিত হয়নি বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসা। তাহলে আজকের এই দিন দেখতে হতো না।

Marje forkful Islam Alamgir.

৩ মাস আগে

অযোগ্য ব্যক্তিদের হাতে কোনো নির্দিষ্ট কাজের দায়িত্ব তুলে দেওয়া হলো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ।’

মন্তব্য করুন