আইআরএফের নতুন সভাপতি গোলাম মাওলা, সম্পাদক গিয়াস উদ্দিন

আইআরএফের নতুন সভাপতি গোলাম মাওলা, সম্পাদক গিয়াস উদ্দিন

ফন্ট সাইজ:

বীমা খাতের সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি পদে ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলা ট্রিবিউনের গোলাম মওলা। সাধারণ সম্পাদক পদে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাণিজ্য প্রতিদিনের গিয়াস উদ্দিন।

মঙ্গলবার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) অডিটোরিয়ামে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সদস্যদের ভোটে কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। নতুন কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছর (২০২৬-২৭) দায়িত্ব পালন করবে।

নির্বাচন পরিচালনায় গঠিত তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য আশরাফুল ইসলাম। অন্য দুই সদস্য ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সামদানী ভুঁইয়া ও প্রতিষ্ঠাতা সদস্য ও সিএমজেএফ সভাপতি মনির হোসেন।

নতুন কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন আমাদের অর্থনীতির মাসুদ মিয়া। যুগ্ম সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন রাইজিং বিডির নাজমুল ইসলাম ফারুক। অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন ইন্স্যুরেন্স নিউজবিডির আব্দুর রহমান। কার্যনির্বাহী কমিটির ২টি সদস্য পদে নয়া দিগন্তের শাহ আলম নূর এবং আরটিএনএন-এর আজিবুল হক পার্থ নির্বাচিত হয়েছেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন