লেবাননের ১৬টি গ্রাম ও শহর নিয়ে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছে ইসরাইল। দেশটির সেনাবাহিনী এসব অঞ্চলের বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) টাইমস অব ইসরাইলের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, যুদ্ধবিরতি সত্ত্বেও ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দফায় দফায় তেল আবিবে হামলার জেরে এসব অঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ায় নির্দেশ দেয়া হয়েছে। সেখানে হিজবুল্লাহর ঘাঁটিতে বিমান হামলা চালানো হবে বলে জানিয়েছে আইডিএফ।
ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আভিচাই আদরাই সতর্ক বার্তায় বলেন, হিজবুল্লাহ সন্ত্রাসী গোষ্ঠীর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে আইডিএফ তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে বাধ্য হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের এসব অঞ্চলের বেসামরিক নাগরিকদের লিটানি নদীর উত্তরে উপকূলবর্তী সিডন এলাকায় যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
আদরাই সতর্ক বার্তায় আরও বলেছেন, যে কেউ হিজবুল্লাহ বা এর স্থাপনা, অস্ত্রের কাছাকাছি থাকলে, সে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে।
