আরও তিন ম্যাচে গ্যালারিতে থাকছেন দর্শকরা

পিএসএল

আরও তিন ম্যাচে গ্যালারিতে থাকছেন দর্শকরা

ফন্ট সাইজ:

পাকিস্তান সুপার লীগের (পিএসএল) একাদশ আসরে আরেকটি সুখবর দিলেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শুধু ফাইনাল নয়, টুর্নামেন্টের তিনটি প্লে-অফ ম্যাচেই দর্শকদের মাঠে বসে খেলা দেখার অনুমতি দিয়েছেন তিনি। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দেন।

পিসিবি চেয়ারম্যান জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে এক বিশেষ বৈঠকের পর এই সবুজ সংকেত মিলেছে। তবে এই অনুমতির পেছনে শেহবাজ শরীফ একটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছেন। দেশের চলমান ব্যয় সংকোচনের নীতির সঙ্গে সংগতি রেখে তিনি দর্শকদের ব্যক্তিগত গাড়ির বদলে পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহন ব্যবহারের আহ্বান জানিয়েছেন। নাকভি তার এক্স পোস্টে লেখেন, ‘প্রধানমন্ত্রী দর্শকদের গ্যালারিতে আসার অনুমতি দিয়েছেন। তবে তার একটি বিশেষ শর্ত রয়েছেজ্বালানি খরচ কমাতে ভক্তদের গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে, যা জাতীয় ব্যয় সংকোচন প্রচেষ্টারই অংশ।’

আজ ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে পেশোয়ার জালমি ও ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার কোয়ালিফায়ার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে পিএসএলের প্লে-অফের রোমাঞ্চ। পেশোয়ার ও ইসলামাবাদ ছাড়াও শেষ চারের লড়াইয়ে থাকছে মুলতান সুলতানস ও হায়দরাবাদ কিংসমেন। দলগুলোর প্রতি শুভকামনা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী বলেন, ‘প্লে-অফে লড়াই করতে যাওয়া চারটি দলের জন্যই আমার শুভকামনা রইলো। আশা করি দর্শকরা দারুণ ও বিনোদনমূলক ক্রিকেট উপভোগ করবেন।’

অনলাইনে ফাইনালের টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ সিদ্ধান্ত আসায় পাকিস্তানজুড়ে এখন ক্রিকেটপ্রেমীদের উল্লাস চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন