সোমবার আফগান-পাকিস্তান সীমান্তে গোলাগুলিতে ৪ জন নিহত হন বলে জানা গেছে। নিহত সকলেই আফগান নাগরিক। তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে কুনার প্রদেশে সোমবার ৪ জন নিহত হয়েছেন। পাকিস্তানি কর্তৃপক্ষ জানায় দক্ষিণ ওয়াজিরিস্তানে গুলিতে ৩ জন আহত হয়েছেন।
গত মার্চে উভয় দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছিলো। এরপর এই ঘটনায় আবার উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা পেয়েছে। দেশদুটি পরস্পরকে সীমান্ত হামলার অভিযোগে দোষারোপ করেছে। ফলে যুদ্ধবিরতি রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
তালেবানদের সহকারী মুখপাত্র হামাদুল্লাহ ফিতরাত বলেন, পাকিস্তানি সেনারা মর্টার এবং রকেট হামলা চালালে ৪৫ জন আহত হয়। তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। হামলায় একটি বিশ্ববিদ্যালয়কে লক্ষ্যবস্তু বানানো হয় বলেও তিনি অভিযোগ করেন। পাকিস্তানের তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে হামলার কথা অস্বীকার করে জানান, এটি একটি নির্লজ্জ মিথ্যা।
তেহরিক ই তালিবান পাকিস্তান(টিটিপি) কে আশ্রয় দিচ্ছে এমন অভিযোগে আফগানিস্তানে ভয়াবহ হামলা চালায় পাকিস্তান। এতে ২ দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। চীনের মধ্যস্থতায় গত মার্চে ঈদুল ফিতরের দিন ২ দেশ যুদ্ধ বিরতিতে সম্মত হয়। আফগানিস্তান ও পাকিস্তানের ২৬৪০ কিলোমিটার সীমান্ত রয়েছে যা ডুরাল্ড লাইন নামে পরিচিত।
