শিডিউল ফাঁকা নেই দীপিকার

শিডিউল ফাঁকা নেই দীপিকার

ফন্ট সাইজ:

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের দেয়া আট ঘণ্টা কাজের শর্ত নিয়ে তোলপাড় বিনোদন দুনিয়া। তবে তিনি মাতৃত্বের মধ্যেও চূড়ান্ত ব্যস্ত। কাজের চাপে দম ফেলার যেন সময় নেই! দীপিকার ২০২৬’র কাজের শিডিউল ফাঁকা নেই। দু’টি বড় বাজেটের ছবি এবং বিজ্ঞাপন দিয়ে তার এ বছরের ক্যালেন্ডার পূর্ণ। সম্প্রতি দীপিকা ও রণবীর দম্পতি তাদের দ্বিতীয় সন্তান আসার খবর জানিয়েছেন। চিকিৎসকদের মতে, দীপিকার হাতে সাড়ে ছয় মাসের মতো সময় আছে। এই সময়ের এক মুহূর্ত যাতে অকারণে নষ্ট না হয়, তার জন্য আগাম পরিকল্পনা সেরে ফেলেছেন অভিনেত্রী। প্রকাশ্যে এসেছে তার কর্মব্যস্ততার শিডিউল।

জানা গেছে , তিনি একটি অ্যাকশনধর্মী ছবির শুটিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকা যাবেন। সেখানেই সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবির জন্য শাহরুখ খানের সঙ্গে একটি গানের দৃশ্যের শুটিং করবেন। নায়িকা একইসঙ্গে ছবির কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিংও করবেন। এই শুটিংয়ে যোগ দিতে পারেন অভিষেক বচ্চন এবং সুহানা খান। এর আগে ২০২৪-এ অন্তঃসত্ত্বা অবস্থাতেই রোহিত শেঠির ‘সিংহাম অ্যাগেইন’ ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং করেছিলেন। দক্ষিণ আফ্রিকায় শুটিং শেষে দেশে ফিরে মুম্বইয়ের পরিচালক অ্যাটলির ‘রাকা’ ছবির শুটিং করবেন। জানা যাচ্ছে, দীপিকা এ সিনেমার শুটিংয়ের জন্য টানা ৫০-৬০ দিন সময় দিয়েছেন। এর ফাঁকে রয়েছে বিজ্ঞাপনের শুটিং। সন্তান আসার পর বিরতিতে যেতে পারেন অভিনেত্রী। তাই আগেই আগামী সাড়ে ছয় মাসের কাজ শেষ করতে চান।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন