রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। স্থানীয় সংবাদসংস্থার বরাত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
পুতিন বলেন, রাশিয়া আশা করে যে ইরানের জনগণ এই ‘কঠিন সময়’ কাটিয়ে উঠবে এবং সেখানে শান্তি বিরাজ করবে। রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন, রাশিয়া ইরান এবং এই অঞ্চলের অন্য দেশগুলোর স্বার্থে সবকিছু করবে।
আরও পড়ুন:
কি হবে ৬ দেশের প্রতিযোগীর!
বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, আরাঘচি পুতিনের সঙ্গে করমর্দন করছেন এবং কথা বলছেন। গোলটেবিলের ওই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা ছিলেন।
বিবিসি বলছে, পুতিনের সঙ্গে ছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ এবং রাশিয়ার জিআরইউ সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান ইগর কস্তিউকভ।
