জাপানের হোক্কাইডোতে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

জাপানের হোক্কাইডোতে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ফন্ট সাইজ:

জাপানের হোক্কাইডো দ্বীপে সোমবার ভোরে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে দেশটির আবহাওয়া সংস্থা কোনো সুনামি সতর্কতা জারি করেনি বলে জানিয়েছে কিয়োডো নিউজ। ভূমিকম্পটি স্থানীয় সময় ভোরে অনুভূত হয় এবং এটি জাপানের ভূমিকম্প তীব্রতা স্কেলে ৭-এর মধ্যে উপরের ৫ মাত্রা হিসেবে রেকর্ড করা হয়। উত্তরাঞ্চলীয় প্রধান দ্বীপের টোকাচি অঞ্চলে কম্পনটি সবচেয়ে বেশি অনুভূত হয়। জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৮৩ কিলোমিটার (৫১ মাইল)। এই মাত্রাকে এমন পর্যায় হিসেবে বর্ণনা করা হয় যেখানে মানুষকে হাঁটতেও ভারসাম্য রক্ষার জন্য কিছু ধরে রাখতে হয়।

প্রাথমিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া সংস্থা জানিয়েছে, চলমান ভূমিকম্প সতর্কতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এবং টোমারি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি। হোক্কাইডোর প্রশান্ত মহাসাগর উপকূলীয় কিছু স্থানীয় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে হোক্কাইডো শিনকানসেন বুলেট ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করেছে। এই ভূমিকম্পটি এমন সময়ে ঘটেছে যখন আবহাওয়া সংস্থা এক সপ্তাহব্যাপী সতর্কতা জারি করেছে- নতুন করে বড় ভূমিকম্পের ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কায়। এর আগে জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রিফেকচার আওমোরি’তে ৭.৭ মাত্রার একটি ভূমিকম্প হয়। হোক্কাইডোসহ মোট সাতটি অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন