যশোর বিমানবন্দর থেকে বাসযোগে শার্শার পথে প্রধানমন্ত্রী

উলাসী খাল খনন কর্মসূচি উদ্বোধন

যশোর বিমানবন্দর থেকে বাসযোগে শার্শার পথে প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

যশোর বিমানবন্দর থেকে বাসযোগে শার্শার উলাসী খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সোমবার সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছালে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য

ইসলাম অমিত ও জেলা বিএনপির নেতৃবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

পরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই প্রধানমন্ত্রীর গাড়িবহর বিমানবন্দর হয়ে আরবপুর মোড় থেকে ডানে বাক নিয়ে চাঁচড়া মোড় হয়ে যশোর-বেনাপোল সড়ক ( সাবেক যশোর রোড) ধরে শার্শার উদ্দেশে রওনা হয়।

এ সময় রাস্তার দুই ধারে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে থাকেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বাসের ভেতরে দাঁড়িয়ে ডানে-বামে দুই হাত নাড়িয়ে তাদেরকে ধন্যবাদ জানান। মাঝে-মধ্যে প্রধানমন্ত্রী দরজার গ্লাস খুলে নেতা-কর্মীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন