যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে ৩ শর্ত ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে ৩ শর্ত ইরানের

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে অংশ নিতে ইরান তিন ধাপের শর্ত দিয়েছে। ইসলামাবাদে প্রথম দফার সংলাপ ব্যর্থ হওয়ার পর ইরান দ্বিতীয় ধাপে সংলাপে অংশ নিতে অস্বীকৃতি জানায়। পুনরায় আলোচনায় বসার পূর্বে তারা আলোচনার গতিপ্রকৃতি নির্ধারণ করে দিয়েছে। তারা যে সকল শর্ত দিয়েছে তার মধ্যে আছে, যুদ্ধাবসান, হরমুজ প্রণালি এবং পারমাণবিক বিষয়সমূহ। ইরান মধ্যস্থততাকারীদের মাধ্যমে জানিয়েছে তিন ধাপের এই সকল শর্ত পূরণ করলে তবেই তারা পুনরায় আলোচনায় বসবে।

এগুলো হলো: প্রথমত, ইরান এবং লেবাননে যুদ্ধ সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, প্রথম ধাপ মানা হলে এরপরেই তারা হরমুজ প্রণালি খুলে দেয়া নিয়ে আলোচনা করবে। তৃতীয়ত, উক্ত দুইধাপের আলোচনা সফলভাবে বাস্তবায়ন হলে তবেই ইরান পারমানবিক ইস্যুতে কথা বলবে। এই প্রস্তাবের বিষয়ে হোইট হাউজের মুখপাত্র অলিভিয়া ওয়্যালেস অনলাইন এক্সিওসকে বলেন, এ সকল স্পর্শকাতর কূটনৈতিক বিষয়ে যুক্তরাষ্ট্র প্রেসের মাধ্যমে আলোচনা করবে না।

প্রেসিডেন্ট যেমন বলেছেন, যুক্তরাষ্ট্রের হাতে কার্ড রয়েছে এবং শুধু সেই চুক্তিই করবে যা মার্কিন নাগরিকদের অধিকারকে সর্বাগ্রে রাখবে এবং কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দিবে না। এই প্রস্তাবনা এমন এক সময়ে এলো যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তান সফর করেছেন এবং সেখানে যুক্তরাষ্ট্র প্রতিনিধি পাঠাতে চাইলে ইরান সরাসরি আলোচনা করতে অস্বীকৃতি জানায়। এতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার প্রতিনিধি দলকে ইসলামাবাদে পাঠানো স্থগিত করেন। আরাঘচি পাকিস্তানের পাশাপাশি ওমান এবং রাশিয়াও সফর করছেন।