পিটার্সবার্গে আরাঘচি, কথা বলবেন পুতিনের সঙ্গে

পিটার্সবার্গে আরাঘচি, কথা বলবেন পুতিনের সঙ্গে

ফন্ট সাইজ:

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়া সফরে কথা বলবেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। সেন্ট পিটার্সবার্গে এই বৈঠক হবার কথা। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আব্বাস আরাঘচি রোববার পাকিস্তান সফর শেষে রাশিয়ার পথে রওনা হন। তাদের বৈঠকে আরও উপস্থিত থাকবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্রে যুদ্ধে স্থায়ী সমাধানের বিষয়টি প্রধান্য পাবে। অল্প সময়ের ব্যবধানে আব্বাস আরাঘচি পাকিস্তান, ওমান, রাশিয়া সফর করলেন। পাকিস্তানে সফর করলেও তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সংলাপে অংশ নিতে অস্বীকৃতি জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন