হরমুজ প্রণালি ফের চালুসহ যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দিয়েছে ইরান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তেহরান এই প্রস্তাব দিয়েছে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে। এতে পরমাণু আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত রাখার কথাও উল্লেখ করা হয়েছে।
রোববার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বিষয়টি সম্পর্কে জানেন যুক্তরাষ্ট্রের এমন এক কর্মকর্তা ও দুটি সূত্রের বরাতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
