আবারো পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আবারো পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ফন্ট সাইজ:

ওমান সফর শেষে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আবারো অবতরণ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির ব্যক্তিগত বিমান। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানের সরকারি সংবাদসংস্থা ইরনা জানিয়েছে, পাকিস্তানের স্থানীয় সময় সন্ধ্যার আগে পাকিস্তানে পৌছেছেন আব্বাস আরাঘচি।

এর আগে গত শনিবার ইসলামাবাদ ছেড়ে ওমানের উদ্দেশে রওয়ানা দেন আরাঘচি। শনিবার ইসলামাবাদে অবস্থানকালে আরাঘচি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান আসিম মুনির এবং উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে দেখা করেন।

আরাঘচির ইসলামাবাদ ত্যাগের পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিল করা হয়েছে।

তবে আরাঘচির আবার পাকিস্তান সফরে এবার মার্কিন প্রতিনিধিদলকে ট্রাম্প পাঠাচ্ছেন কি না- তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। একইসঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক নিয়েও স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি।

A R Sarker

২ মাস আগে

বৈঠক আপাতত হচ্ছে না এটাই স্পষ্ট বার্তা।

মন্তব্য করুন