তরুণ বয়সে দুইবার গ্রেপ্তার হওয়ার কথা স্বীকার করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই’র বর্তমান পরিচালক ক্যাশ প্যাটেল। প্রথমবার ভার্জিনিয়ায় প্রকাশ্যে মদপানের কারণে গ্রেপ্তার হন প্যাটেল। এরপর দ্বিতীয়বার নিউ ইয়র্ক সিটিতে প্রকাশ্যে মূত্রত্যাগের জন্য গ্রেপ্তার হয়েছিলেন বলে দ্য ইন্টারসেপ্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০০৫ সালে প্যাটেল নিজে এসব কথা চিঠিতে লিখেন। মিয়ামি-ডেড পাবলিক ডিফেন্ডার কার্যালয়ে যখন ক্যাশ প্যাটেল চাকরি করেন তখন ব্যক্তিগত বিষয়ে এসব লিখেন বর্তমান এফবিআই প্রধান।
রিপোর্টে দাবি করা হয়েছে, চিঠিতে প্যাটেল লিখেন যে আমরা স্থানীয় কিছু বারে যাই এবং মদ পান করি। প্যাটেল আরও লিখেছিলেন যে, সে দিন রাতে আমরা বন্ধুদের সঙ্গে উদযাপন করি এবং বাড়ি ফেরার পথে মূত্রত্যাগ করার চেষ্টা করি। তবে মূত্রত্যাগ করার আগেই পুলিশের কাছে গ্রেপ্তার হন বলে চিঠিতে উল্লেখ করেন ক্যাশ প্যাটেল।এ
ছাড়া রিপোর্টে বলা হয়েছে, ২০০১ সালে ভার্জিনিয়ার রিচমন্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় অপ্রাপ্ত বয়সে মদ্যপানে প্রকাশ্যে মাতলামি করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।
তবে প্যাটেলের মুখপাত্র এরিকা নাইট এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
