ঈশানের ঝড়ো ফিফটি, পাকিস্তানকে ১৭৬ রানের লক্ষ্য দিলো ভারত

ঈশানের ঝড়ো ফিফটি, পাকিস্তানকে ১৭৬ রানের লক্ষ্য দিলো ভারত

ফন্ট সাইজ:

টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ১৭৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে ভারত। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া পাকিস্তান শুরুতেই সাফল্য পায়। ইনিংসের প্রথম ওভারেই গোল্ডেন ডাক মেরে ফেরেন ওপেনার অভিষেক শর্মা। তবে দ্বিতীয় উইকেটে বিপর্যয় সামাল দেন ঈশান কিশান। মাত্র ২৭ বলে ফিফটি পূর্ণ করা এই বাঁহাতি ব্যাটার শেষ পর্যন্ত ৪০ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৪টি ছক্কার মার। ঈশান যখন আউট হন, ভারতের স্কোর তখন ৮.৪ ওভারে ৮৮ রান। ঈশান ফিরলে রানের গতি কিছুটা কমে যায়। অধিনায়ক সূর্যকুমার যাদব ২৯ বলে ৩২ রান করেন। তিলক ভার্মা করেন ২৪ বলে ২৫ রান। হার্ডিক পান্ডিয়ার গোল্ডেন ডাক মারেন। মাত্র এক বলের ব্যবধানে তিলক ও হার্ডিককে ফিরিয়ে ভারতকে চাপে ফেলে দেন সায়েম আইয়ুব। শেষ দিকে শিবম দুবের ১৭ বলে ২৭ রানের ক্যামিওতে ১৭৫ পর্যন্ত পৌঁছায় ভারত। বল হাতে পাকিস্তানের হয়ে চমক দেখান সায়েম আইয়ুব। ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে তিনি শিকার করেন ৩ উইকেট । এছাড়া অধিনায়ক সালমান আঘা, শাহীন আফ্রিদি ও উসমান তারিক ১টি করে উইকেট নেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন