‘আমাদের সবার প্রিয় তানিয়া বৃষ্টি বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ। এ মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসা প্রয়োজন। অনুরোধ করছি, শুটিং বা কাজ সংক্রান্ত বিষয়ে আপাতত ফোনকল/ খুদে বার্তা দিয়ে বিরক্ত না করার জন্য। সুস্থ হয়ে উঠলে ইনশা আল্লাহ নিজে থেকেই সবাইকে জানানো হবে। হাল সময়ের নাটকের ব্যস্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টির ফেসবুক থেকে এভাবেই তার অসুস্থতার খবর জানিয়ে পোস্ট দেওয়া হয়। এরপর গতকাল শনিবার আরেক পোস্টে তিনি লিখেছেন, ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আমার পরিবারের পক্ষ থেকে ফুল। ভালোবাসি। কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।
তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার খবরে তার সহকর্মী ও ভক্তরা দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন। জানা গেছে, বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ তানিয়া। কখনো তীব্র মাথাব্যথা অনুভব করতেন, কখনো বা জ্বর-ঠান্ডা লেগে থাকত তার। কয়েক দিন আগে পরিস্থিতি একটু খারাপ হলে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর পরীক্ষা–নিরীক্ষা শেষে জানা যায়, তানিয়া ব্রেন টিউমারে আক্রান্ত।
ঢাকার উত্তরার একটি হাসপাতাল থেকে পরে আরেকটি হাসপাতালে ভর্তি করানো হয় তানিয়া বৃষ্টিকে। আজ বিকেল চারটায় তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়। সেই অস্ত্রোপচার এখনো চলছে।

মিলন আজাদ
৩ মাস আগেতানিয়া বৃষ্টির সুসাস্থ কামনা করছি।
উত্তরার একটি হাসপাতালের নাম কি?
জানতে চাই, সাংবাদিকরা কেন হাসপতালের নাম গোপন করে তা বোধগম্য নয়।