মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় হতবাক হয়েছেন বলে জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এই বার্তা দিয়েছেন। খবর এনডিটিভির।
নেতানিয়াহু লিখেন, গত রাতে ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় আমি এবং সারা হতবাক হয়েছি। প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি সুস্থ আছে জেনে আমরা স্বস্তি বোধ করছি। আহত পুলিশ কর্মকর্তা যেন দ্রুত সেরে উঠেন তার প্রার্থনা করছি।
সেই সঙ্গে মার্কিন সিক্রেট সার্ভিস দ্রুততার সঙ্গে এবং চূড়ান্তভাবে যে পদক্ষেপ নিয়েছে- তাদের প্রতি স্যালুট জানাই, লিখেন নেতানিয়াহু।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন নামে হোটেলে স্থানীয় সময় শনিবার রাতে নৈশভোজের সময় অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গুলির শব্দের পর দ্রুত সেখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় ডনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পকে।
মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, সাত থেকে আটটি গুলির শব্দ শোনার পর প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং অন্য অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নৈশভোজের ওই অনুষ্ঠানে প্রায় ২ হাজার ৬০০ অতিথি ছিলেন।
ইতিমধ্যে এই হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ক্যালিফোর্নিয়ার ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনকে শনাক্ত করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন।

Momin
২ মাস আগেগণহত্যা কারী নেতানুহুর কারণে আজ সারা বিশ্ব হোমকির মুখে। থেম্প গণহত্যাকারীর পাল্লা পড়েছে।