চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমস নারী কাবাডির সেমিফাইনালে ভারতের কাছে ৫০-৩১ পয়েন্টে হারলো বাংলাদেশ। সেমিফাইনালে হেরে গেলেও নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্রোঞ্জ পদক পেয়েছে। দীর্ঘ ১৪ বছর পর এই আসর থেকে পদক পুনরুদ্ধার করলো বাংলাদেশের মেয়েরা। ২০১২ সালের পর এশিয়ান বিচ গেমসের কাবাডিতে এটিই বাংলাদেশের প্রথম পদক জয়।
ম্যাচের শুরু থেকেই ভারতীয় ডিফেন্ডার ও রেইডারদের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করার চেষ্টা করেন বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধের খেলা শেষে স্কোর ছিল ভারত এগিয়ে ছিল ২২-১৫ ব্যবধানে। মাত্র ৭ পয়েন্টের ব্যবধান থাকায় বিরতি পর্যন্ত ম্যাচে ফেরার ভালো সম্ভাবনা টিকিয়ে রাখে বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে রক্ষণভাগ খেই হারিয়ে ফেলে। শেষ বাঁশি বাজার সময় স্কোরবোর্ডে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৫০, আর বাংলাদেশ থামে ৩১ পয়েন্টে।
বিচ গেমসের শেষ দুই আসরে অংশগ্রহণ করেও পদক জিততে পারেনি বাংলাদেশ। এবার গেমসে কাবাডি ফিরেছে এবং বাংলাদেশও পদক পুনরুদ্ধার করেছে। নকআউট পর্বে পৌঁছানোর মাধ্যমেই বাংলাদেশের পদক জয় নিশ্চিত হয়েছিল।
