ছাত্রের সঙ্গে শিক্ষিকার যৌন সম্পর্ক, গ্রেপ্তার

ছাত্রের সঙ্গে শিক্ষিকার যৌন সম্পর্ক, গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে যুক্তরাষ্ট্রের আলাবামার কোল্ড স্প্রিংস হাই স্কুলের মেয়েদের বাস্কেটবলের সাবেক কোচ পেইজ অ্যাডামস’কে (৩৫)। তার বিরুদ্ধে মোট ৩২টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে একজন স্কুল কর্মী হিসেবে শিক্ষার্থীকে অশ্লীল জিনিসপত্র বিতরণ, ১৯ বছরের কম বয়সী শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন এবং শিক্ষার্থীর সঙ্গে যৌন আচরণ বা বিকৃত যৌন সম্পর্কের অভিযোগ আছে। কুলম্যান কাউন্টির জেলা অ্যাটর্নি চ্যাম্প ক্রকার বলেন, এই গ্র্যান্ড জুরির কাছে উত্থাপিত ৩২টি অভিযোগই ঘটনার সবকিছু স্পষ্টভাবে বলে দেয়। অ্যাডামস মাত্র এক মৌসুম কোল্ড স্প্রিংস মেয়েদের বাস্কেটবল দলকে কোচিং করান এবং দলটি ২৩-১১ রেকর্ড, আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ জয় এবং এএইচএসএএ ফাইনাল ফোরে পৌঁছায়।

তিনি এর আগে ২০১৭ সালে হলি পন্ড স্কুলেও এক মৌসুম কোচিং করার পর পদত্যাগ করেন। কুলম্যান কাউন্টি স্কুল সুপারিনটেনডেন্ট শেন বারনেট বলেন, এই কর্মচারীর বিরুদ্ধে এটিই প্রথম আনুষ্ঠানিক অভিযোগ। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করা হয় এবং তিনি তখন পদত্যাগ করেন। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ সামনে আসার পরই তদন্ত শুরু করা হয় এবং অ্যাডামস স্বেচ্ছায় পদত্যাগ করেন।

ব্যক্তিগত জীবনে অ্যাডামস ২০১৫ সালে বিয়ে করেন এবং তাদের একটি সন্তান রয়েছে। তার স্বামী ড্রু অ্যাডামস ৬ এপ্রিল বিবাহবিচ্ছেদের আবেদন করেন। এটা তাকে গ্রেপ্তারের দুই সপ্তাহ আগের ঘটনা। আদালতের নথি অনুযায়ী, একই মাসে তারা আলাদা হয়ে যান। ড্রু অ্যাডামস বর্তমানে কোল্ড স্প্রিংস হাই স্কুলের ছেলেদের বাস্কেটবল কোচ হিসেবে কাজ করছেন এবং সন্তানের একক অভিভাবকত্ব দাবি করেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন