ওমান সফরের পর আবার পাকিস্তানে ফিরবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ওমান সফরের পর আবার পাকিস্তানে ফিরবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ফন্ট সাইজ:

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওমান সফর শেষে আবার পাকিস্তানে ফিরবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বার্তা সংস্থা ইরনা জানায়, ওমান সফর শেষ করে এবং রাশিয়া যাওয়ার আগে আরাঘচির আবার পাকিস্তান সফরের কথা রয়েছে। খবরে আরও বলা হয়, তার প্রতিনিধিদলের একটি অংশ তেহরানে ফিরে গেছে ‘যুদ্ধ শেষ করার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে পরামর্শ এবং প্রয়োজনীয় নির্দেশনা নিতে’। তারা রবিবার রাতে ইসলামাবাদে আবার আরাঘচির সঙ্গে যোগ দেবে। ওদিকে আরাঘচি ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির মধ্যে ‘কূটনীতি, যুদ্ধবিরতি এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়েছে’। খবরে বলা হয়, আরাঘচি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গেও কথা বলেছেন। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। অন্যদিকে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানায়, ফিদান ও আরাঘচির মধ্যে আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা প্রক্রিয়ার সর্বশেষ পরিস্থিতি গুরুত্ব দেয়া হয়।

আরব সাগরে বাণিজ্যিক জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র
রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, তারা ইরানের অবরোধ ভাঙার চেষ্টা করা একটি বাণিজ্যিক জাহাজ আটক করেছে। ‘সেভান’ নামের জাহাজটি ১৯টি জাহাজের একটি ‘শ্যাডো ফ্লিট’-এর অংশ। এটা ইরানি তেল ও গ্যাসজাত পণ্য বিদেশি বাজারে পরিবহন করছিল বলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে। সেন্ট্রাল কমান্ড জানায়, যুক্তরাষ্ট্র নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস পিঙ্কনি থেকে উড্ডয়ন করা একটি হেলিকপ্টার আরব সাগরে জাহাজটিকে আটকে দেয়। বর্তমানে সেটি মার্কিন সামরিক বাহিনীর নির্দেশ মেনে এসকর্টের মাধ্যমে ইরানের দিকে ফিরে যাচ্ছে। সেন্ট্রাল কমান্ড আরও জানায়, এই শ্যাডো ফ্লিটের জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ নিষেধাজ্ঞার আওতায় এনেছে। কারণ তারা ইরানের বিপুল পরিমাণ জ্বালানি, তেল ও গ্যাসজাত পণ্য, যার মধ্যে প্রোপেন ও বিউটেনও রয়েছে, বিদেশি বাজারে পরিবহন করছিল। অবরোধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৩৭টি জাহাজকে পথ পরিবর্তনে বাধ্য করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন