আন্তঃবিশ্ববিদ্যালয় টিটি ফেস্ট আজ

ফন্ট সাইজ:

দেশের ৩০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় দুইশ’ খেলোয়াড়ের অংশগ্রহণে আজ শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় টিটি ফেস্ট। মুহতাসিন আহমেদ হূদয়, সাদিয়া রহমন মৌ ও সামান্তা ইসলাম তুশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে, রামহিম লিয়ন বম ও রিফাত মাহমুদ সাব্বির আইইউবি’র, ইমরুল কায়েস ইমন নর্দানের, মুফরাদুল হামজা সজীব, প্রমিত খিসা চাকমা ও বরকত সাজিন তুবা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলছেন। দেশের শীর্ষ র‌্যাঙ্কিংধারী টেবিল টেনিস খেলোয়াড়রা এবার নিজেদের বিশ্ববিদ্যালয়ের নামে খেলবেন। পুরুষ দলগত এবং মহিলাদের একক এই দুই ইভেন্টে দুই দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, বুয়েট, কুয়েট, ইসলামিক বিশ্ববিদ্যালয়, বিইউপি, এমআইএসটি, গাজীপুর এবং শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ আরও অনেকে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নর্থ সাউথ, ব্র্যাক, আইইউবি, এআইইউবি, আইইউটি, ড্যাফোডিল, ইউল্যাব, ইস্ট ওয়েস্ট এবং স্টেট ইউনিভার্সিটির মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে। তুরাগ একটিভ ছাড়াও ল্যাবএইড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টিং ক্লাব এই প্রতিযোগিতায় বিশেষ সহযোগিতা দিচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন