সারাদিনব্যাপী উচ্চ-পর্যায়ের বৈঠকের পর পাকিস্তান ছাড়লো ইরানের প্রতিনিধি দল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন এই প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে ইসলামাবাদে পৌঁছায়। খবর আল জাজিরার।
আল জাজিরার সাংবাদিক ওসামা বিন জাভিয়াদ বলেন, ইরানি প্রতিনিধিদল ওয়াশিংটন ও তেহরানের যুদ্ধ বন্ধে তাদের দাবির একটি তালিকা পাকিস্তানি নেতাদের কাছে হস্তান্তর করেছে। এরপরেই ইসলামাবাদ ছেড়েছে।
এর আগে ইরানের কর্মকর্তারা জানান, তারা আলোচনার জন্য প্রস্তুত কিন্তু যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া শর্ত ও নির্দেশিত পরিস্থিতির অধীনে নয়। সেই সঙ্গে কর্মকর্তারা বলেন, আলোচনা ব্যর্থ হলে আমরা সামরিক পদক্ষেপ পুনরায় শুরু করতেও প্রস্তুত।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকের প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেন, আমরা পারস্পরিক স্বার্থ এবং ইরান ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে বৈঠক করেছি।

আবদুল ওয়াদুদ ভূইয়া
২ মাস আগেসমঝোতা হতে হলে দুই পক্ষ কেই সমানভাবে আন্তরিক হতে হয়।ছাড় দেয়ার মানসিকতা ও দুই পক্ষ থেকে সমানভাবে পোষন করতে হয়।