বর্তমান আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার (২৫ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ওই বৈঠকে বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনা নিরসনে পাকিস্তানের অবস্থান তুলে ধরা হয়।
বৈঠকে ইসহাক উল্লেখ করেন, পাকিস্তান সক্রিয়ভাবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার আয়োজন করছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ওই অঞ্চল এবং এর বাইরে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা।
এর পরেই এই মধ্যস্থতা প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি এড়াতে কঠোর সতর্কবার্তা জারি করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, কোনো অননুমোদিত বা অজ্ঞাত সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মধ্যস্থতা প্রক্রিয়া নিয়ে সংবাদ প্রকাশ করবেন না।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, সকল সংবাদমাধ্যমকে শুধু অফিসিয়াল বা দাপ্তরিক বিবৃতির ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
