ফ্রান্সের উৎসবে ‘আনসিন’

ফ্রান্সের উৎসবে ‘আনসিন’

ফন্ট সাইজ:

ফ্রান্সের মর্যাদাপূর্ণ ‘নিকন চলচ্চিত্র উৎসব’র ১৬তম আসরে সাফল্য পেয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘আনসিন’। নির্মাতা সৈয়দ সাহিলের এই সিনেমাটি হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে জায়গা করে নেয় অফিসিয়াল সিলেকশনে। দর্শক ভোটে শর্ট ফিল্ম বিভাগে এটি দ্বিতীয় স্থান অর্জন করে।

প্যারিসকে কেন্দ্র করে নির্মিত ছবিটির সংলাপ পুরোপুরি ফরাসি ভাষায়। তবে আন্তর্জাতিক দর্শকদের জন্য ইংরেজি সাবটাইটেল যুক্ত করা হয়েছে। এতে অভিনয় করেছেন- জঁ-লুক জ্যাকো, জুলিয়েট পিরোত্তে, এলিজাবেথ সেলেম এবং ইমতিয়াজ রনি।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন