টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারো চমক দেখানোর অপেক্ষায় যুক্তরাষ্ট্র। গতকাল নামিবিয়াকে ৩১ রানে হারিয়ে সুপার এইটে ওঠার সম্ভাবনা উজ্বল করে তারা। গ্রুপ পর্বে ৪ ম্যাচে যুক্তরাষ্ট্রের সংগ্রহ ৪ পয়েন্ট। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯৯ রান জমা করে তারা। ইনিংসের শেষ বলে সঞ্জয় কৃষ্ণমূর্তি রান নিতে না পারায় বিশ্বকাপে দ্বিতীয় সহযোগী দেশ হিসেবে ২০০ রানের মাইলফলক ছোঁয়া হয়নি দলটির। তবে ব্যাট হাতে আলো ছড়ান এই তরুণই। ৩৩ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৬৮ রানের এক টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন কৃষ্ণমূর্তি। ১৩ ম্যাচের ছোট ক্যারিয়ারে এটি তার প্রথম আন্তর্জাতিক ফিফটি। টি-টোয়েন্টি বিশ^কাপে একমাত্র সহযোগী দেশ হিসেবে ২০০’র কৃতিত্ব স্কটল্যান্ডের। চলতি আসরে কলকাতায় ইতালির বিপক্ষে ২০৭ রান করে স্কটিশরা।
অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলও ছিলেন ছন্দে। শায়ান জাহাঙ্গীরকে নিয়ে উদ্বোধনী জুটিতেই ৬.৫ ওভারে ৬৮ রান তোলেন তিনি। মোনাঙ্ক ৩০ বলে ৫০ রান করে আউট হলে পরে কৃষ্ণমূর্তির তাণ্ডবে বড় পুঁজি পায় যুক্তরাষ্ট্র। ২০০ রানের পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে লোরেন স্টিনক্যাম্পের ব্যাটে দারুণ শুরু করে নামিবিয়া। ওপেনিং জুটিতে ৫.৪ ওভারেই ৫৪ রান যোগ করেন স্টিনক্যাম্প ও ফ্রাইলিঙ্ক। স্টিনক্যাম্প ৩৯ বলে ৫৮ রান করে দলকে জয়ের পথে রাখেন। তবে ১৩তম ওভারে তার বিদায়ের পরেই পথ হারায় নামিবিয়ানরা। আস্কিং রেটের সাথে পাল্লা দিতে না পেরে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৬৮ রানেই থামে তাদের ইনিংস। ৩ ম্যাচের তিনটিতেই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় নামিবিয়ার।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মার্কিন পেসার শ্যাডলি ফন শালকভিক দুর্দান্ত ফর্মে আছেন। নামিবিয়ার বিপক্ষে দুই উইকেট শিকার করা এ পেসার চার ম্যাচে ১৩ উইকেট নিয়ে এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারি। এর আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই ৪ উইকেট নেন তিনি।
যুক্তরাষ্ট্রের জয়ে চাপে ভারত-পাকিস্তান
স্পোর্টস রিপোর্টার
খেলা
৩ মাস আগে
১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬, ৯ঃ০৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
