নতুন পরিচয়ে আরশ খান

নতুন পরিচয়ে আরশ খান

ফন্ট সাইজ:

ছোট পর্দার ব্যস্ত অভিনেতা আরশ খান এবার নতুন পরিচয়ে হাজির হলেন। ব্যবসায় নেমেছেন তিনি। ‘হিজ অ্যান্ড হেয়ার সেলুন’ নামে নতুন একটি প্রতিষ্ঠান চালু করেছেন তিনি। আরশ বলেন, দীর্ঘদিনের ইচ্ছা থেকে ছোট পরিসরে এই উদ্যোগ শুরু করলাম। মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় সাধারণ মানুষের কথা ভেবেই মূল্য নির্ধারণ করা হয়েছে, বিশেষ ছাড় রাখা হয়েছে শিক্ষার্থীদের জন্য। সবার দোয়া চেয়ে তিনি জানান, ভবিষ্যতেও যেন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন।




ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন