একেই বলে ভালোবাসা

একেই বলে ভালোবাসা

ফন্ট সাইজ:

প্রেমিকার টানে চীন থেকে হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশের রংপুরে ছুটে এসেছেন চীনা যুবক। এসে বাঙালি প্রেমিকাকে বিয়েও করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা সম্পর্ক থেকে ভালোবাসা, এরপর সরাসরি দেখা, অবশেষে বিয়ে। শুক্রবার রাত ১০টার পর খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক মানুষজন এই যুগলকে দেখতে ওই তরুণীর বাড়িতে ভিড় জমাচ্ছেন।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, রংপুরের মিঠাপুকুর উপজেলার ১০ নম্বর বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় এই বিয়ের ঘটনা ঘটে। কনে আনিকা আক্তার ওই এলাকার বাসিন্দা তৌহিদুল ইসলামের মেয়ে।

আর চীনা ওই যুবকের নাম মা লিয়াংহুই। আরও জানা যায়, অনলাইনের মাধ্যমে আনিকা আক্তারের সঙ্গে প্রথম পরিচয় হয় মা লিয়াংহুইয়ের। পরিচয়ের অল্প সময়ের মধ্যেই তাদের দু’জনের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই ভালোবাসার টানেই হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে ছুটে আসেন এই যুবক।

গত বৃহস্পতিবার ওই যুবক আনিকার গ্রামের বাড়িতে এসে পৌঁছান। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। শুক্রবার রাত ১০টার পর গ্রামে বিদেশি নাগরিক আসার খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর থেকেই চীনা এই বরকে দেখতে আনিকাদের বাড়িতে ভিড় করছেন আশপাশের মানুষ। ঘটনাটি ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন