দেখার কী কেউ নেই

সাত মাস ধরে উড়ছে জাতীয় পতাকা

ফন্ট সাইজ:

সাত মাস ধরে দিন-রাত এমনকি ছুটির দিনেও মাসের পর মাস ইউনিয়ন পরিষদে উড়ছে জাতীয় পতাকা। ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার ৫নং দেওখোলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাত মাস ধরে দিন-রাত এমনকি ছুটির দিনেও উড়ছিল জাতীয় পতাকা। শুক্রবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ওই অফিসে জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম সোহাগ বলেন, সরকারি বিধি অনুযায়ী যথাসময়ে পতাকা উত্তোলন করবে এবং নামানো হবে। আমি ইউনিয়ন পরিষদের প্রশাসকের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিবো। স্থানীয়রা জানায়, সাত মাস আগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল- কিন্তু কর্তৃপক্ষ নামায়নি জাতীয় পতাকা। সাত মাস ধরে রাত- দিন উড়েছে পতাকা। শুক্রবার সারাদিন জাতীয় পতাকা উড়তে দেখা গেছে।

স্থানীয় আব্দুর রহমান জানান, সাত মাস আগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে, এখনো উড়ছে- নামানোর মাথাব্যথা নেই। এটা জাতীয় পতাকা অবমাননা, গোটা জাতির সঙ্গে মশকরা করা ছাড়া আর কি। কাকে কি বলবো, প্রতিবাদ করতে গেলে ইউনিয়ন পরিষদের সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে হয়। এ বিষয়ে স্থানীয় হারুন অর রশিদ বলেন, আওয়ামী লীগের চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন নিশির সময়কাল থেকে এখনো উড়ছে জাতীয় পতাকা- এটা জাতীয় পতাকা অবমাননা নয়, বাঙালি জাতিকে অবমাননা করা হচ্ছে। আমরা প্রতিবাদ করলেও নামানো হয়নি পতাকা। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা বলেন, এটি অবহেলার নামান্তর। খুব কষ্টকর। যাদের দায়িত্ব যথাসময়ে পতাকা উড়ানো ও নামানোর তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি।

এ ধরনের দুঃখজনক ঘটনা যেন আর না ঘটে। সেখানে কর্তৃপক্ষের নজর দেয়া উচিত। দেওখোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক আব্দুর রাজ্জাক বলেন, কালকে পতাকা উত্তোলন করলেও নামানো হয়নি। আমি একটি সালিশে আছি আপনার সঙ্গে পরে কথা বলবো। ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) সাইফুর রহমানের বক্তব্য জানতে তার মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তাকে পাওয়া যায়নি।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন