মাথায় আঘাত পেয়ে হাসপাতালে লুঙ্গি এনগিডি

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে লুঙ্গি এনগিডি

ফন্ট সাইজ:

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন দিল্লি ক্যাপিটালসের দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিডি। পরে মাঠের ভেতরে অ্যাম্বুলেন্স ডেকে তাকে সরাসরি হাসপাতালে পাঠানো হয়।

পাঞ্জাব কিংসের ইনিংস চলাকালীন মিড-অফ থেকে পেছন দিকে দৌড়ে একটি ক্যাচ নেওয়ার চেষ্টা করেন এনগিডি। বলের নাগাল পাওয়ার জন্য শরীর প্রসারিত করলেও ভারসাম্য হারিয়ে তিনি সজোরে উল্টো হয়ে মাটিতে পড়ে যান। এ সময় তাঁর মাথার পেছনের অংশ শক্ত পিচে আঘাত পায় এবং তিনি যন্ত্রণায় ছটফট করতে থাকেন। এনগিডি মাটিতে লুটিয়ে পড়ার সঙ্গে সঙ্গে খেলা বন্ধ হয়ে যায়। প্রথমে স্ট্রেচার আনা হলেও চোটের গুরুত্ব বুঝে মাঠের ভেতরে অ্যাম্বুলেন্স প্রবেশ করানো হয়। দীর্ঘ ১৪ মিনিট চিকিৎসা দেয়ার পর তাকে অ্যাম্বুলেন্সে করে স্ক্যান ও উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এনগিডি মাঠ ছাড়ার পর তার পরিবর্তে কনকাশন সাবস্টিটিউট হিসেবে বিপ্রজ নিগমকে দিল্লি ক্যাপিটালসের একাদশে অন্তর্ভুক্ত করা হয় ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন