তবুও আশায় পাকিস্তান

তবুও আশায় পাকিস্তান

ফন্ট সাইজ:

ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার বৈঠক আদৌ হচ্ছে কিনা- তা নিয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই নিশ্চিত করে কোনো বার্তা দিতে পারেনি। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, এই বৈঠকের আয়োজন সফল করতে এখনো হাল ছাড়েনি পাকিস্তানি কর্তৃপক্ষ।

রিপোর্টে বলা হয়েছে, এখনো ইসলামাবাদ জুড়ে কড়া নিরাপত্তা বহাল রয়েছে। শহর জুড়ে অতিরিক্ত ২০ হাজারের বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন আছে।

বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন একটি ছোট প্রতিনিধিদল। ইতিমধ্যে আরাঘচি নতুন একটি প্রস্তাব পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে দিয়েছেন। ইরানের দেয়া এই প্রস্তাব এখন আসিম মুনির যুক্তরাষ্ট্রকে পাঠাবেন। তবে ইরানের এই প্রস্তাব যুক্তরাষ্ট্র মেনে নেবে কিনা- তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ছাড়া পাকিস্তানে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার এখনো ওয়াশিংটন ত্যাগ করেছেন কিনা- তা জানা যায়নি।

এরইমধ্যে ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, আরাঘচির এই পাকিস্তান সফর আলোচনার উদ্দেশ্যে নয়। তবে বিবিসি বলছে, আরাঘচির ইসলামাবাদে আসার একটি লক্ষ্য হচ্ছে নতুন প্রস্তাব তুলে ধরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন