সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র নন-রেসিডেন্ট ফেলো সিনা তুসি বলেছেন, পাকিস্তানে পৌঁছানোর সময় যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশের ওপরই ‘বড় ধরনের রাজনৈতিক চাপ’ রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, এই চাপের ক্ষেত্রে ইরানের ওপর বোঝা বেশি। কারণ তারা দু’বার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই ছিল। তখনই যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের ওপর আকস্মিক সামরিক হামলা চালায়।
তুসি উল্লেখ করেন, জারেড কুশনার ও স্টিভ উইটকফের সঙ্গে ইরানের অভিজ্ঞতা ভালো নয়। এই দু’জনকে এখন আবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় পাঠানো হচ্ছে। তিনি আরও বলেন, তেহরান এখন বুঝতে পেরেছে যে তারা এই অর্থনৈতিক অবরোধ ও চাপ সহ্য করার সক্ষমতা গড়ে তুলতে পারে। অন্যদিকে, হরমুজ প্রণালি বন্ধ হলে তার অর্থনৈতিক প্রভাব যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য যতটা ক্ষতিকর হবে, তা তারা বেশি সময় ধরে সামাল দিতে পারবে না।
