ইরাক থেকে কুয়েতে ড্রোন হামলার নিন্দা বাহরাইন ও সৌদির

ইরাক থেকে কুয়েতে ড্রোন হামলার নিন্দা বাহরাইন ও সৌদির

ফন্ট সাইজ:

আল জাজিরার তথ্য অনুযায়ী, বাহরাইন ও সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরাক থেকে কুয়েতের সীমান্ত চৌকিগুলোর ওপর সাম্প্রতিক ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বাহরাইন কুয়েতের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছে এবং দেশটির নিরাপত্তা, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় গৃহীত সব পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে।

এছাড়া তারা জোর দিয়ে বলেছে, ইরাক সরকারের উচিত এসব হামলার সঙ্গে জড়িত সবাইকে তাৎক্ষণিক ও কঠোরভাবে জবাবদিহির আওতায় আনা এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে তা নিশ্চিত করা।

অন্যদিকে, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ড্রোন হামলাগুলোর সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে এবং ইরাক সরকারকে আহ্বান জানিয়েছে যেন তারা উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে এই ধরনের হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন