ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক নির্ধারিত নেই তাদের। তিনি সামাজিক মাধ্যম এক্সে জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো বৈঠক হওয়ার পরিকল্পনা নেই। তিনি আরও বলেন, ইরানের মতামত পাকিস্তানের কাছে পৌঁছে দেয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির ইসলামাবাদ সফর প্রসঙ্গে তিনি জানান, ইরানি প্রতিনিধি দল উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। এই বৈঠকগুলো চলমান মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে অনুষ্ঠিত হবে। যার লক্ষ্য হলো ‘যুক্তরাষ্ট্রের আরোপিত আগ্রাসী যুদ্ধের অবসান এবং আমাদের অঞ্চলে শান্তি পুনঃপ্রতিষ্ঠা।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো নির্ধারিত বৈঠক নেই ইরানের
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
২৫ এপ্রিল (শনিবার), ২০২৬, ৯ঃ৫৪ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
