রাজশাহীর দুর্গাপুরে একটি কলেজে ঢুকে ভাঙচুর ও শিক্ষিকাকে জুতাপেটা করার ঘটনায় দুর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আকবর আলীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ^বিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও একজন শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের ঘটনা ঘটেছে দুর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আকবর আলীর বিরুদ্ধে। সুতরাং দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে আকবর আলীকে বিএনপি’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম, প্রায় সবখানেই এই ঘটনার ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, বহিষ্কৃত ওই বিএনপি নেতা ও শিক্ষিকার মাঝে তর্কাতর্কি, হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ওই শিক্ষিকাকে জুতা খুলে পেটাতে থাকেন আকবর আলী।
কলেজ শিক্ষিকাকে মারধর করায় বিএনপি নেতা বহিষ্কার
স্টাফ রিপোর্টার
২৫ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
