১লা মে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ

আড়াই লাখ মানুষের সমাগমের লক্ষ্য

ফন্ট সাইজ:

আগামী ১লা মে মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিশাল শ্রমিক সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এই সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশে অন্তত আড়াই লাখ মানুষের সমাগম ঘটানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংগঠনটি। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।

এক কোটি ২৬ লাখের বেশি মানুষ শ্রমজীবী-কর্মজীবী। কিন্তু ঢাকা শহরের প্রায় ১ লাখ ২৬ হাজারের বেশি (শতকরা এক ভাগ) শ্রমজীবী-কর্মজীবী মানুষকে আমরা এখনো সংগঠিত করতে পারিনি। তারপর আমাদের সামনে আরও কত কাজ? আমরা যদি আরও এক শতাংশ লোককে সংগঠিত করতে পারি, তাহলে আড়াই লাখ লোক হবে। ৫ শতাংশ সংগঠিত করতে পারলে প্রায় সাত লাখ লোক হবে। শ্রমিক আন্দোলনের সামনে সম্ভাবনা অনেক বেশি। মে দিবস উপলক্ষে শ্রমিক দলের নেতা-কর্মীদের শপথ নেয়ার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, সংগঠনের এখন যতজন শ্রমিক আমাদের আছে। আগামী এক বছরে আমরা আরও অন্তত ততজন শ্রমিককে সংগঠিত করবো। মে দিবসে শ্রমিক দলের সমাবেশে আড়াই লাখ লোক থাকবে।

এমন প্রশ্নে মহানগর শ্রমিক দলের শীর্ষ নেতারা ‘হ্যাঁ’ সূচক জবাব দেন। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা জানান, ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ হবে। বেলা আড়াইটায় নয়াপল্টনে এ সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে থাকবেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন- শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন। এছাড়া শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী থাকবেন। শ্রমজীবী মানুষের গৌরবের মে দিবসটা সফলভাবে উদ্‌যাপন করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, আমাদের সহকর্মীরা নিজেদের মধ্যে আলোচনা করে তারা চাঁদা ঠিক করেছেন।

এই সমাবেশ করার জন্য যে পরিমাণ টাকা দরকার, প্রায় সে পরিমাণ টাকার প্রতিশ্রুতি পেয়ে গেছি। আমাদের কারও কাছে টাকার জন্য যেতে হবে না। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শ্রমিকদলের প্রধান সমন্বয়ক এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি, প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের আহ্বায়ক সুমন ভূঁইয়া ও সদস্যসচিব বদরুল আলম সবুজ প্রমুখ।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন